স্টেপ প্ল্যান হলো এমন একটি কমিশন স্ট্রাকচার যেখানে প্রতিটি সদস্য নির্দিষ্ট “টার্গেট” পূরণ করলে পরবর্তী ধাপে (Next Step) উন্নীত হয়। ধাপ যত উপরে যায়, কমিশন রেট/ক্যাশব্যাক/রিওয়ার্ড তত আকর্ষণীয় হয়। ই-কমার্স অর্ডার, ইনভয়েস, রিপারচেজ এবং টিম ভলিউম— সব ডেটা মিলিয়ে সফটওয়্যার অটোভাবে প্রগ্রেস, কোয়ালিফিকেশন এবং পেআউট হিসাব করে।
স্টেপ কন্ডিশন পূর্ণ হলে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে সদস্যকে উন্নীত করে এবং নতুন কমিশন রেট কার্যকর করে। এতে টিমকে বারবার ম্যানুয়ালি আপডেট দিতে হয় না—কম ভুল হয় এবং রিপোর্ট একদম পরিষ্কার থাকে।
“কত দূর এগিয়েছি” এটা সদস্য নিজেই দেখতে পারে—ফলে অনুপ্রেরণা বাড়ে এবং কাজের ধারাবাহিকতা তৈরি হয়।
বাংলাদেশের প্রোডাক্ট-বেইজড মার্কেটে নিয়মিত অর্ডার/রিপারচেজ ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। স্টেপ প্ল্যানের “পরের ধাপে উঠলেই বাড়তি সুবিধা” ধারণা সদস্যকে নিয়মিত সেলস এবং রিপারচেজে রাখে। পাশাপাশি ই-কমার্স অর্ডার, ইনভয়েস, স্টক এবং ডেলিভারি স্ট্যাটাস একই জায়গায় থাকলে অপারেশনাল ঝামেলা কমে এবং হিসাব একদম নির্ভুল হয়।
আপনার প্রোডাক্ট, টার্গেট, কমিশন রেট, ক্যাপিং, রিপারচেজ রুল এবং প্রমো ক্যাম্পেইন—সব মিলিয়ে একটি বাস্তবসম্মত স্টেপ প্ল্যান কনফিগার করা যাবে। চাইলে ই-কমার্স, ইনভয়েস, স্টক, ডেলিভারি এবং ওয়ালেট—সব ফিচার একসাথে সেটআপ করা হবে।